WhatsApp SupportCreative Questions (CQ) • 2 Items
ডাঃ ফারিহা শহরের কর্মস্থলে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি কৃত্রিম পরিবেশে অপারেশনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
ক . হ্যাকিং কী?
খ . “যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে”- ব্যাখ্যা কর ।
গ . ডাঃ ফারিহা কীভাবে চিকিৎসা সেবা দিয়ে থাকেন? ব্যাখ্যা কর।
ঘ . ডাঃ ফারিহার প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি প্রাত্যহিক জীবনে কী প্রভাব রাখছে? আলোচনা কর ।
উদ্দীপকটি মনোযোগ সহকারে পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
আহমেদ চৌধুরী পরীক্ষা সংক্রান্ত প্রজেক্ট পেপার তৈরির জন্য ইন্টারনেটের সাহায্য নেন। তিনি নিয়ম মেনে প্রতিটি তথ্যের উৎস উল্লেখ করেন। কিন্তু আজিম ইন্টারনেট থেকে বিভিন্ন ফাইলের সফট কপি সংগ্রহ করে উৎস উল্লেখ না করে নিজের নামে ঐ ফাইলগুলো প্রকাশ করেন।
ক . বায়োইনফরমেটিক্স কী?
খ . "বাস্তব জগতে কল্পনাকে স্পর্শ করা সম্ভব"-ব্যাখ্যা করো।
গ . উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তিটি ব্যাখ্যা করো।
ঘ . তথ্য প্রযুক্তির নৈতিকতার ভিত্তিতে আহমেদ চৌধুরী ও আজিমের আচরণ মূল্যায়ন করো।